বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুস্তাফিজরা ছাড়পত্র পাবেন পিএসএল খেলার জন্য

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের চার ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন। দল পাওয়া এই চার বাংলাদেশি ক্রিকেটার হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান ও মুশফিকুর রহিম। সংযুক্ত আরব আমিরাতে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে পিএসলের প্রথম আসর বসবে।

জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তাবিত সিরিজ শেষ হওয়ার পর এশিয়া কাপ শুরুর (২৪ ফেব্রুয়ারি) আগ পর্যন্ত বাংলাদেশ দলের আর কোনো খেলা নেই। ফলে পিএসএলে খেলার জন্য এই চার ক্রিকেটারকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি, অনাপত্তি পত্র) দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার সন্ধ্যায় সভা শেষে এমনটাই জানিয়েছেন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়।

পিএসএলে বাংলাদেশি চার ক্রিকেটারের খেলা প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাইমুর রহমান দুর্জয় বলেন, ‘পিএসএলে খেলার জন্য ক্রিকেটাররা অনুমতি পাবে। তবে জাতীয় দলের প্রয়োজনে তাদের ফিরে আসতে হবে। যে কোনো খেলোয়াড়ের এনওসি দেয়ার আগে কথা থাকে, ন্যাশনাল কমিটমেন্ট থাকলে তাদের অংশগ্রহণ করতে হবে। যদি কারও ইনজুরি সমস্যা থাকে, সেক্ষেত্রে রিহ্যাব প্রোগ্রাম থাকলে তাকে আমরা এনওসি দেব না।’

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে