বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গায়িকা সোনাক্ষী , মা হলেন রুহী

news-image

অভিনয়ের পাশাপাশি গানের প্রতিও যে সোনাক্ষী সিনহার বেশ ঝোঁক, সেটা আগেই টের পাওয়া গিয়েছিল। এনিমেশন ছবি ‘রিও-২’-এর ডাবিংয়ে অংশ নেওয়ার পাশাপাশি দুই কলি গানও গেয়েছিলেন এই অভিনেত্রী। এবার পূর্ণাঙ্গ গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন শত্রুঘ্ন সিনহা তনয়া। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এরই মধ্যে তৈরি করে ফেলেছেন নিজের প্রথম সিঙ্গেল ‘আজ মুড ইশকোহলিক হ্যায়’-এর ভিডিও। ইউসি ব্রাউজারে এটির টিজারও ছাড়া হয়েছে। আর তাতে সাড়াও মিলছে দারুণ। ভিডিওটির মডেল সোনাক্ষী। এতে একজন পার্টনারের সঙ্গে বেশ কিছু রোমান্টিক দৃশ্যে দেখা যাচ্ছে। তবে পুরো ভিডিওটি ছাড়া হবে আজ। আর এই অপেক্ষায় সোনাক্ষীর ভক্তরা।

নিজের প্রথম সিঙ্গেল নিয়ে অন্য রকম এক ঘোরের মধ্যে আছেন ‘দাবাং’ নায়িকা, ‘গানটি নিয়ে আমি সত্যিই অনেক উচ্ছ্বসিত। এটা আমার দীর্ঘ একটা স্বপ্নের বাস্তবায়ন। পুরো কাজটি করার সময়টা খুব এনজয় করেছি। আশা করি, দর্শক-শ্রোতারাও এটি গ্রহণ করবেন।’

 
 

মা হলেন রুহী

মা হলেন র‌্যাম্প মডেল ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহী। গতকাল লন্ডন সময় ভোর ৩টা ৪৫ মিনিটে রয়্যাল লন্ডন হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি।rohii এখন সন্তান ও মা দুজনই ভালো আছে বলে জানান রুহীর স্বামী পরিচালক মুনসুর আলী। তিনি বলেন, ‘শুরুর দিকে বেশ ভয়ে ভয়ে ছিলাম। ভেবেছিলাম রক্ত লাগতে পারে। তবে শেষ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। কিছু দিনের মধ্যেই রুহীকে বাসায় নেওয়া হবে। ছেলের নাম রেখেছি রুহান মুনসুর আলী।’ রুহী অভিনীত শেষ ছবি ছিল কলকাতার ‘গ্ল্যামার’। এতে তাঁর বিপরীতে অভিনয় করেন পরমব্রত ও সব্যসাচী।
 

 

 


নিকোলের ‘না’

 

বিষয়টি বেশ কয়েক দিন ধরেই বাতাসে ভেসে বেড়াচ্ছিল। ‘ওয়ান্ডার ওমেন’-এ অভিনয় করতে যাচ্ছেন। গণমাধ্যমে তা নিয়ে বেশ কিছু সংবাদও প্রকাশিত হয়।nicol-ar কিন্তু ভক্তদের হতাশ করে দিয়ে শেষ পর্যন্ত না-ই করে দিলেন নিকোল কিডম্যান। আর এর মধ্য দিয়ে নিশ্চিত হয়েই জানা গেল এই ছবিতে থাকছেন না ‘অস্ট্রেলিয়া’ খ্যাত এই তারকা। ডিসির ‘সুপার হিরো’ ছবিটিতে অ্যামাজন নারী যোদ্ধাদের দলনেত্রী হিসেবে অভিনয় করার কথা ছিল তাঁর। ‘চরিত্র’ নিয়ে ঝামেলা হয়নি, বরং ঝামেলা হয়েছে তাঁর শিডিউল নিয়ে। শেষমেষ একরকম বাধ্য হয়েই ‘ওয়ান্ডার ওমেন’-এ অভিনয় করা থেকে সরে এলেন নিকোল। তাঁর ছেড়ে আসা চরিত্রে এখন অভিনয় করবেন রবিন রাইট।