বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-২০ সূচি নিয়ে বিপাকে পড়তে পারে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : খোদ বাংলাদেশেই অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে বদলে যাওয়া এশিয়া কাপ ক্রিকেটের আসর। তাও টানা তৃতীয়বারের মত। অথচ, সেই টুর্নামেন্টের সূচীতে বড়সড় একটা ‘গোলমাল’ আছে। আর এই গোলমালে বিপাকে পড়তে পারে স্বাগতিক বাংলাদেশই।
একদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে ২৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ৬ মার্চ অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ফাইনাল। আর এই টুর্নামেন্টে বাংলাদেশ ফাইনালে উঠলেই অপেক্ষা করছে বিপদ। কারণ, পাঁচদিন বাদেই শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সাথে সেটা সাংঘর্ষিক হয়ে উঠতে পারে।
কারণ, ৪ ও ৬ মার্চ বিশ্বকাপের দু’টো প্রস্তুতি ম্যাচের সূচিও নির্ধারিত হয়ে আছে বাংলাদেশের। জিম্বাবুয়ে ও হংকংয়ের বিপক্ষে যে ম্যাচ দু’টো হবে হিমাচল প্রদেশের ধর্মশালায়। ফলে, ফাইনালে উঠলে যেকোন একটিকে বেঁছে নিতে হবে বাংলাদেশকে।
আর এই মুশফিল আসান করবে কে? বিসিবি এই সংকটে চেয়ে আছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির দিকে! এই নিয়ে পঞ্চমবারের মত বাংলাদেশে আয়োজিত হচ্ছে এশিয়া কাপ। এর আগে ২০১৪, ২০১২, ২০০৮ ও ১৯৮৮ সালে এই আসরের আয়োজক ছিল বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা