,

আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টে অনিশ্চিত অ্যান্ডারসন

news-image

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টে জেমস অ্যান্ডারসনের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। ইংল্যান্ডের এই বাঁহাতি পেসার কাল্ফের চোটে ভুগছেন।
গত সোমবার ডান কাল্ফে টান পড়ে অ্যান্ডারসনের। মঙ্গলবার স্ক্যান করা হয়। এখন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মেডিক্যাল স্টাফ স্কানের রিপোর্ট পর্যালোচনা করা অ্যান্ডারসনের খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন।
সেটা জানতে অবশ্য অপেক্ষা করতে হচ্ছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আর বক্সিং ডে টেস্ট ডারবানে শুরু হবে আগামী শনিবার। যদি স্ক্যানে জটিল সমস্যা ধরে পড়ে তাহলে বক্সিং ডে টেস্টে অ্যান্ডারসনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইবে না ইংল্যান্ড।
ইংল্যান্ডের হয়ে টেস্ট সর্বোচ্চ উইকেট (৪২৬) শিকারি অ্যান্ডারসন গত অ্যাশেজের শেষ দুই টেস্টেও চোটের কারণে মাঠে বাইরে ছিলেন। তবে সম্প্রতি আরব আমিরাত সফরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ওভার প্রতি দুইয়েরও কম রান দিয়ে ১৩ উইকেট নেন ৩৩ বছর বয়সি এই বাঁহাতি পেসার। ইংল্যান্ডের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র তিনিই।
শেষ পর্যন্ত বক্সিং ডে টেস্টে অ্যান্ডারসন খেলতে না পারলে কপাল খুলতে পারে ক্রিস ওকসের। ইংল্যান্ডের চারজনের পেস আক্রমণে স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন ও বেন স্টোকসের সঙ্গী হতে পারেন সবশেষ ২০১৪ সালের আগস্টে টেস্ট খেলা ওকস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে