বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘদিন পর কাজল-অজয় জুটি

news-image

বিনোদন ডেস্ক : বাস্তবে জুটি হলেও চলচ্চিত্রে একসঙ্গে খুব কমই কাজ করেছেন অজয় দেবগণ ও কাজল।তবে এবার একসাথে জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন এই দম্পতি। সামনের বছরের জুনের দিকে নতুন একটি চলচ্চিত্রে কাজ করবেন তারা। ছবিটি নির্মিত হবে অজয় দেবগণ ফিল্মস এর ব্যানারে।
সব প্রস্তুতি নেওয়া শেষ। অজয় দেবগণের প্রযোজনায় এবং রাম মাধবানির পরিচালনায় আসছে এই নতুন চলচ্চিত্র। যদিও চলচ্চিত্রটির কাজ ২০১৪ সালে শুরু হওয়ার কথা থাকলেও নানা প্রতিবন্ধকতার কারণে সেসময় চলচ্চিত্রটির কাজ আর করা হয়নি। এর পরপরই অজয় ‘শিবায়’ চলচ্চিত্রে এবং অন্যদিকে কাজল রোহিত শেঠির ‘দিলওয়ালে’ চলচ্চিত্রটির কাজে ব্যস্ত হয়ে পড়েন।
চলচ্চিত্রটিতে অভিনয়ের বিষয়ে কাজল তার ভক্তদের উদ্দেশ্যে জানান, ‘হ্যাঁ, আমরা ‘অজয় দেবগণ ফিল্মস’ এর ব্যানারে পরবর্তী চলচ্চিত্রের পরিকল্পনা করেছি। চলচ্চিত্রটির চিত্রনাট্য আমাদের হাতে আছে এবং আমরা এখন দুটো গুরুত্বপূর্ণ বিষয় ঠিকঠাক করছি।’

কাজল আরও বলেন, ‘শিবায়’ চলচ্চিত্রের কাজ এখনো চলছে এবং অজয়ের পরিকল্পনা অনুযায়ী আগামী জুন মাসে নতুন চলচ্চিত্রটির কাজ শুরু হবে। অজয় পরিচালনা নয়, চলচ্চিত্রটি প্রযোজনা করছেন। সে ক্ষেত্রে আমরা পরিচালক চূড়ান্ত করেছি। খুব শীঘ্রই আমরা চলচ্চিত্রটির নাম, ধরন এবং আমার চরিত্র সম্পর্কে জানাব।’

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে