,

ক্ষমা চেয়েও ‘রক্ষা’ পেলেন না মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : সমর্থকদের ক্ষোভটা লিওনেল মেসিকে কেন্দ্র করেই ছিল বেশি। কারণ ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার ক্লাব রিবার প্লেটের বিপক্ষে স্বদেশী এই তারকার গোলেই বার্সা শুরুতে এগিয়ে যায়। পরে লুইস সুয়ারেজ করেছেন আরো দুই গোল। তবে ফাইনালে বার্সার কাছে হেরে যাওয়া আর্জেন্টাইন ক্লাবের সমর্থকদের সমস্ত ক্ষোভ ছিল মেসিকে ঘিরেই। আর বিমান বন্দরে সুযোগ পেয়েই সেই ক্ষোভ সঙ্গে উগড়ে দিলেন।

জাপানে ক্লাব বিশ্বকাপ মিশন শেষে ফেরার জন্য টোকিও বিমান বন্দরে যাত্রী লাইনে দাঁড়িয়ে ছিলেন মেসি। সেখানে পাসপোর্টসহ কাগজপত্র পরীক্ষা করে গ্রিন সিগনালের জন্য অন্য যাত্রীদের মতোই লাইনে দাঁড়িয়েছিলেন এই আর্জেন্টাইন সুপারস্টার। তাকে কাছে পেয়েই রিবার প্লেটের একদল উগ্র সমর্থক গালি-গালাজ শুরু করেন। দু-একজন নাকি তাকে উদ্দেশ্য করে মারেন থুতুও। বিষয়টি আঁচ করতে পেরে মাশ্চেরানো ও সুয়ারেজ এসে মেসিকে আগলে রাখেন। রিবার প্লেটের সমর্থকরা তাদের দলের সাবেক ফুটবলার মাশ্চেরানোর উপরও ক্ষুব্ধ হন। পরে মেসি পরিস্থিতি সামলে স্বদেশী ফুটবল ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন।

মেসি বার্সায় যাওয়ার আগে ট্রায়ালে গিয়েছিলেন রিবার প্লেটে। তখন দলটি রোগাক্রান্ত মেসিকে নেয়নি। পরে স্পেনের ক্লাব বার্সেলোনা তাকে গ্রহণ করেন স্বপরিবারে। সেখান থেকেই বিশ্বজোড়া তারকাখ্যাতি পেয়েছেন। মেসি অবশ্য সেসব মনেই রাখেননি। কারণ স্বদেশী ক্লাবের বিপক্ষে গোলের পর সমর্থকদের দিকে তাকিয়ে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে হাতও তুলেছেন। যদিও রিবার প্লেট ক্লাবের সভাপতি রোদোলদো ডি ওনোফ্রিও সমর্থকদের এমন আচরণে ক্ষমা চেয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে