বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাককালাম

news-image

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পর ক্রিকেটের সব ফরমেট থেকে অবসর নিতে চান এ ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ (২-০) জয়ের একদিন পরই এ ঘোষণা দিলেন ম্যাককালাম। এদিকে অবসরে যাওয়ার কারণে আগামী মার্চে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্ব টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের এ অধিনায়ককে দেখা যাবে না বলে মনে করা হচ্ছে। তার বদলে দলের নেতৃত্ব কেন উইলিয়ামসনের কাঁধে বর্তাবে- এমনটাই জানা গেছে।৩৪ বছর বয়সী মারকুটে এ ব্যাটসম্যান বলেন, মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এ সিদ্ধান্তের ফলে স্কোয়াডে থাকা না থাকার বিষয়ে আমাকে নিয়ে কোনো গুঞ্জন তৈরি হবে না। তিনি বলেন, যদিও আমি অস্ট্রেলিয়া সিরিজের পরই ক্রিকেটের সব ফরমেট থেকে বিদায় নিতে চাইছি। তবে আমার ওপর বিশ্ব টি-টোয়েন্টিতে খেলার ব্যাপারে চাপ আছে। তবে আমি মনে করি একজন ক্রিকেটারকে অবসরে যাওয়ার জন্য তার ভালো সময়টা বেছে নেওয়া উচিত। 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে