,

তৃতীয় দিনে ১২৩ কোটির ঘরে শাহরুখের ‘দিলওয়ালে’

news-image

ডেস্ক রিপোর্ট : চলতি বছর বহুল প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে অন্যতম ছিল রোহিত শেঠির পরিচালনায় এবং শাহরুখ-কাজল অভিনীত ছবি ‘দিলওয়ালে’। মুক্তির প্রথম দিনে আশানুরূপ ব্যবসা না করতে পারলেও তৃতীয় দিনে এসে ঠিকই বিশ্বব্যপী ১০০ কোটি রুপি আয় করে নিয়েছে ছবিটি।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৮ ডিসেম্বর শুক্রবার মুক্তি পেয়েছে বহুল আলোচিত বলিউডের দুই ছবি। একটি শাহরুখ কাজল অভিনীত ‘দিলওয়ালে’ এবং অন্যটি রনবীর সিং, দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বাজিরাও মাস্তানি! মুক্তির প্রথম ও দ্বিতীয় দিনে বক্স অফিসে দাপট দেখানোর পর তৃতীয় দিনেও সে দাপট অব্যাহত রাখলো ছবিটি। আর মুক্তির তৃতীয় দিনেই ছবিটি পৌঁছে গেল একশো কোটির ঘরে।
সিনেমার বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ ‍তৃতীয় দিনের বক্স অফিস সম্পর্কে জানান যে, প্রথম দিন এবং দ্বিতীয় দিনের মত ‘দিলওয়ালে’ তার দাপট অব্যাহত রেখেছে তৃতীয় দিনেও। প্রথম দিনে একুশ কোটি রুপি এবং দ্বিতীয় দিনে ২০ কোটি রুপি অর্জনের পর মুক্তির তৃতীয় দিনেও ছবিটি আয় করেছে চব্বিশ কোটি রুপি। যা খুবই আশাব্যঞ্জক।
‘দিলওয়ালে’ মুক্তির প্রথম দিনে আয় করেছিল ২১ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২০ কোটি রুপি। কিন্তু মুক্তির তৃতীয় দিনে এসে ছবিটি সর্বোচ্চ আয় করে, ২৪ কোটি রুপি। সব মিলিয়ে ভারতে ছবিটি তিন দিনে আয় করেছে ৬৫.০৯ কোটি রুপি। এছাড়া বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৫৮ কোটি রুপি। সব মিলিয়ে মুক্তির তৃতীয় দিনে ‘দিলওয়ালে’র আয় ১২৩.০৯ কোটি রুপি।
অন্যদিকে চলতি বছরে মুক্তির প্রথম দিনে আয় করা ছবির তালিকায় ৩ নম্বরে জায়গা পেয়েছে শাহরুখ অভিনীত ‘দিলওয়ালে’। শাহরুখ ও কাজল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন বরুন ধাওয়ান, কৃতি স্যানন, বোমান ইরানি এবং জনি লিভার।  

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে