শহীদ মিনারের কাছ থেকে কিশোরীর লাশ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক :গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে কিশোরীকে নিথর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান প্রথম আলোকে জানান, গত রাতে কয়েকজন নারী ওই কিশোরীকে নিথর অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।

শাহবাগ থানার পুলিশ বলছে, আলামত দেখে তারা ধারণা করছে, কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল।

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দায়িত্বরত গোয়েন্দা সূত্রগুলো আজ রোববার প্রথম আলোকে জানায়, গতকাল রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের দক্ষিণ-পশ্চিম পাশের একটি কাঁঠালগাছ থেকে ওই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করেন তিনজন ছিন্নমূল নারী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে মৃত ঘোষণা করেন।

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাটি রাজধানীর শাহবাগ থানার অন্তর্গত। এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অনেক ভবঘুরে থাকে। মেয়েটিও সম্ভবত ভবঘুরে। তার লাশের ধরন দেখে আমরা ধারণা করছি, তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা করতে না পেরে মেয়েটিকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

কিশোরীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানায় শাহবাগ থানার পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী