,

ভারতের হাত না মেলানোর সংস্কৃতির সমালোচনায় মাঞ্জরেকার

news-image

স্পোর্টস ডেস্ক : কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ভারত–পাকিস্তান ম্যাচ। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে সবচেয়ে বড় প্রশ্ন-টসে কি সৌজন্য বিনিময় হবে? ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা কি হাত মেলাবেন?

সম্প্রতি এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল দুই দল। সেই টুর্নামেন্টে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের প্রভাব পড়েছিল মাঠেও। ভারতীয় ক্রিকেটারদের প্রতিপক্ষের সঙ্গে হাত না মেলানো নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। পেহেলগাম সন্ত্রাসী হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষাপটে উত্তেজনা আরও বাড়ে।

এই প্রেক্ষাপটে ভারতের সাবেক ব্যাটার সঞ্জয় মাঞ্জরেকার বর্তমান ভারতীয় দলের অবস্থানের তীব্র সমালোচনা করেছেন। তিনি জানান, প্রতিপক্ষের সঙ্গে সৌজন্য বিনিময় না করা `ভারতের মতো দেশের জন্য শোভনীয় নয়।‘ তার মতে, খেলাটি যদি ক্রীড়াসুলভ মানসিকতায় খেলা সম্ভব না হয়, তাহলে না খেলাই ভালো।

এক্সে (সাবেক টুইটার) মাঞ্জরেকার লেখেন, `হাত না মেলানোর মতো বিষয় শুরু করা খুবই হাস্যকর। হয় খেলার চেতনার মধ্যে থেকে খেলুন, না হলে একেবারেই খেলবেন না।‘

শনিবার ম্যাচের আগের দিন সূর্যকুমারকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, `২৪ ঘণ্টা অপেক্ষা করুন। ভালো করে খান, ভালো করে ঘুমান, কাল দেখা যাবে।‘

অন্যদিকে পাকিস্তান অধিনায়ক আগা বলেন, বিষয়টি অনেকটাই নির্ভর করছে ভারত কী সিদ্ধান্ত নেয় তার ওপর। তবে তিনিও খেলাকে সঠিক চেতনায় খেলার ওপর জোর দেন। ভারত হাত বাড়ালে পাকিস্তান হাত মেলাবে কি না-এ প্রশ্নে তার উত্তর, `কাল দেখা যাবে।‘

এর আগে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল পাকিস্তান সরকার। ভারতের সফরে যেতে অস্বীকৃতি জানানোর কারণে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘটনায় সংহতি জানাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পিসিবি অভিযোগ তোলে, ভারতীয় ক্রিকেট বোর্ড ছোট দলগুলোর ওপর চাপ সৃষ্টি করছে এবং আইসিসি বাংলাদেশের প্রতি অবিচার করেছে। তবে আইসিসি জানায়, ভারত সফরে না যাওয়ায় কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে না। এরপরই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে পাকিস্তান সরকার।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড