,

মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘রক্তচোষা জনির’ সহযোগী ‘রগকাটা সুমন’ গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে কুখ্যাত সন্ত্রাসী ‘রক্তচোষা জনির’ অন্যতম সহযোগী ‘রগকাটা’ সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ।

তিনি জানান, গ্রেপ্তারকৃত রগকাটা সুমন ওরফে চায়না সুমন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। সম্প্রতি ঢাকা উদ্যান এলাকায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে জনি ও তার গ্রুপের বিরুদ্ধে। এমন কি সম্প্রতি এক নারীকেও কুপিয়েছে এই চক্রটি।

গ্রেপ্তারকৃত সুমনের বিরুদ্ধে অস্ত্র, দ্রুত বিচার আইন, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের