,

ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতের ত্রিপুরায় গরুচোর সন্দেহে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়।

এতে উল্লেখ করা হয়, এই জঘন্য কাজটি মানবাধিকার এবং আইনি শাসনের অগ্রহণযোগ্য এবং গুরুতর লঙ্ঘন। বাংলাদেশ সরকার এই নিন্দনীয় ঘটনার জন্য তীব্র উদ্বেগ প্রকাশ করছে এবং ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যে, তারা এই ঘটনার অবিলম্বে, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করুক। এই ধরনের অমানবিক কাজের পুনরাবৃত্তি বন্ধে আন্তরিক প্রচেষ্টা চালাক।

বিবৃ‌তি‌তে আরও উ‌ল্লেখ করা হয়, অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশ সরকার বলছে– জাতীয়তা নির্বিশেষে সব ব্যক্তি অসাবধানতাবশত সীমান্তের যে প্রান্তেই থাকুক না কেন, তাদের মানবাধিকারের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ভারতের ত্রিপুরায় গরুচোর সন্দেহে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত তিনজন হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের পণ্ডিত মিয়া, কবিলাসপুর গ্রামের সজল মিয়া ও আলীনগর গ্রামের জুয়েল মিয়া (৩৫)। তারা পেশায় দিনমজুর ছি‌লেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে