,

কক্সবাজারে হোটেল থেকে ৪৮ তরুণ-তরুণী আটক

news-image

কক্সবাজার শহরের ‘কটেজ জোন’ এলাকার কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪৮ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ জুন) গভীর রাত ১টা থেকে এই অভিযান চালানো হয় বলে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান।

তিনি জানান, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আটকদের মধ্যে ৩৮ জন তরুণ এবং ১০ জন তরুণী।

কী অভিযোগে তাদের আটক করা হয়েছে জানতে চাইলে ইলিয়াস খান বলেন, হোটেলের নিবন্ধন খাতায় ওইসব তরুণ-তরুণীর নাম ছিল না এবং তারা কেন হোটেলে উঠেছেন তাও জানাতে পারেননি। সন্দেহজনক হিসেবে তাদের আটক করা হয়েছে।

ওসি জানান, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। সাক্ষী না পাওয়ায় মামলা দেওয়া যায়নি। তবে সন্দেহজনক হিসেবে তাদের আদালতে তোলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র