,

কক্সবাজার সৈকতে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে সৈকতের সায়মন পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- শাহিনুর রহমান (৬০) ও তার ছেলে মোহাম্মদ সিফাত (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিত্যানন্দ দাশ।

নিহত শাহিনের বাড়ি রাজশাহীতে। পরিবারের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।

লাইফগার্ড কর্মীদের ইনচার্জ সাইফুল্লাহ সিফাত বলেন, বেলা আড়াইটার দিকে কলাতলী সৈকতের সায়মন পয়েন্টে গোসলে নেমে ভেসে যান বাবা ও ছেলে। খবর পেয়ে লাইফগার্ড সদস্যরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এএসপি নিত্যানন্দ দাশ বলেন, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ এখন কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র