,

টেকনাফে নৌকাডুবি: নারী-শিশুসহ ৪ মরদেহ উদ্ধার, বিজিবি সদস্য নিখোঁজ

news-image

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিমে বঙ্গপসাগরে মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশকালে নৌকাডুবির ঘটনায় তিন নারীসহ এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে বিজিবি। এছাড়া বিল্লাহ হাসান নামে এক বিজিবির সদস্য নিখোঁজ রয়েছেন।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যার পর টেকনাফে নাফ নদী থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে শাহপরীর দ্বীপের পশ্চিম বঙ্গোপসাগর দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ২৫ জন জীবিত রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হলেও বিল্লাহ হাসান নামে এক বিজিবির সদস্য নিখোঁজ রয়েছেন। শনিবার সন্ধ্যায় পর তিন নারীসহ এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা রোহিঙ্গা নাগরিকের মৃতদেহ দমদমিয়া কবরস্থানে দাফন করা হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, শনিবার রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার অনুপ্রবেশকালে ডুবে যাওয়ার ঘটনায় বিজিবি সদস্যরা উদ্ধার করতে যায়। এর মধ্যে ২৫ জন নারী পুরুষ ও শিশুকে উদ্ধার করা হলেও সাগরে এখনও বিল্লাল হাসান নামে একজন বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন।

তিনি বলেন, শনিবার সন্ধ্যার পর শাহপরীর দ্বীপ নাফ নদী থেকে তিন নারীসহ এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে বিজিবি। স্থানীয়দের সহযোগিতায় দমদমিয়া কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র