,

ভারতে সংখ্যালঘুদের নিয়ে যা বললেন জন আব্রাহাম

news-image

বিনোদন ডেস্ক : ভারতে সংখ্যালঘুদের অবস্থান নিয়ে নানা খবর সংবাদের শিরোনাম হয়। দেশটিতে প্রায়সময়ই সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়। যা নিয়ে বিশ্ব মিডিয়াতেও আলোচনা হয়।

এবার সংখ্যালঘু প্রসঙ্গে মুখ খুললেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। তিনিও ভারতে সংখ্যালঘুদের একজন। জনের বাবা সিরিয়ার খ্রিস্টান, মা জরথ্রুস্টপন্থী বা অগ্নি উপাসক পার্সি। অভিনেতা মনে করেন, ভারতে সংখ্যালঘুরা নিরাপদেই আছেন।

শুধু তাই নয়, জনের বক্তব্যেমতে- ভারতেই তিনি সবচেয়ে বেশি নিরাপদ বোধ করেন।

এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জন বলেছেন, “আমি একজন অভিনেতা। তাই লোকে হয়তো বলবে, অভিনেতা বলেই আমি নিরাপদ বোধ করি। অভিনয় ছাড়াও অন্য কারণও থাকে, যার জন্য মানুষ পছন্দ বা অপছন্দ করে। আমি তো সংখ্যালঘু। কিন্তু আমি অন্য কোথাও এর চেয়ে নিরাপদ বোধ করিনি।”

জন নিজের ধর্ম নিয়ে বলেছেন, “আমি আমার দেশকে ভালবাসি। আমি এখানে নিরাপদ বোধ করি। সংখ্যালঘুরা যে এখানে নিরাপদ, তার জীবন্ত উদাহরণ আমি। সম্ভবত আমি যে সংখ্যালঘু গোষ্ঠীর মানুষ, তাদের সঙ্গে কারও কোনও সমস্যা নেই। পার্সিদের সঙ্গে আর কাদেরই বা সমস্যা হবে!”

অভিনেতা জানিয়েছেন, কোথাও গেলেই নিজের সঙ্গে ভারতের জাতীয় পতাকা রাখতে ইচ্ছে করে তার। তিনি বলেছেন, “আমি ভারতীয় বলে গর্ববোধ করি। আমার চেয়ে ভারতীয় বোধহয় আর কেউ নেই।”

জনকে আগামীতে দেখা যাবে ‘দ্য ডিপ্লোম্যাট’ সিনেমায়। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি। পাকিস্তানের এক পুরুষের মধুচক্রের ফাঁদে পড়েছিলেন উজমা আহমেদ নামে এক ভারতীয় মহিলা। ২০১৭ সালে তাকে ভারতে ফিরিয়ে আনা হয়েছিল। উজমাকে ফিরিয়ে এনেছিলেন কূটনীতিবিদ জেপি সিং। সেই চরিত্রেই দেখা যাবে অভিনেতাকে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড