,

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

news-image

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন হোসাইনকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৪টার দিকে ফতুল্লায় রেললাইনের ওপর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মামুন ফতুল্লা পূর্ব লালপুর রেললাইনের পাশে মৃত সমন আরী বেপারীর ছেলে। তিনি ইট-বালু ও সিমেন্টের ব্যবসা করতেন।

মামুনের প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া বলেন, বৃহস্পতিবার বালু, ইট লোড-আনলোড করে রাত ২টা বাসায় চলে যান মামুন। তিনি আবার রাত সাড়ে ৪টায় প্রতিষ্ঠানের সামনে এসে দাঁড়ান। ওই সময় অনেকগুলো গুলির শব্দ শুনতে পাই। পরে আমরা দৌড়ে গিয়ে দেখি নিচে পড়ে আছেন মামুন। তখন দুই যুবক (আনুমানিক ২৬-২৮ বছরের) দৌড়ে পালিয়ে যান।

পরে গুলিবিদ্ধ মামুনকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল মিয়া বলেন, নিহত মামুন ইট-বালু ও সিমেন্টের ব্যবসা করতেন। প্রতি রাতে এসব লোড-আনলোডের সময়ে উপস্থিত থাকেন তিনি। রাত সাড়ে ৪টায় তাকে ফোন করে ডেকে আনা হয়। ওই সময় তাকে গুলি করা হয়। তার ডান চোখে অস্ত্র ঠেকিয়া গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

মোবাশ্বির শ্রাবণ/জেডএইচ/জিকেএস

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট