,

খেজুরের রস খেতে গিয়ে সড়কে প্রাণ গেল ৩ বন্ধুর

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্য কান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টেের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পোনা এলাকার বিষ্ণুদাসের ছেলে দিপু দাস (১৮)। একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। দিপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. রকিবুজ্জামান বলেন, মরদেহগুলো সাড়ে ৭টার পর স্থানীয়রা দেখতে পেলেও দুর্ঘটনা ঘটেছে সম্ভবত আরও সকালে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা মোটরসাইকেলে করে সদরে কোথাও খেজুর গাছের রস খেতে যাচ্ছিল। ভোরে খুব কুয়াশা ছিল। সাম্পান রেস্টুরেন্টের সামনে তাদের মোটরসাইকেল পৌঁছালে অজ্ঞাত কোনো একটি গাড়ি তাদের চাপা দেয়। আমরা ঘাতক বাহনটি শনাক্তের চেষ্টা করছি। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট