,

কঙ্গনা বোকা তবে খারাপ মানুষ নয় : সোনু সুদ

news-image

বিনোদন ডেস্ক : এক সময়ে বন্ধুত্বের সম্পর্ক ছিল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও সোনু সুদের। ‘মণিকর্ণিকা’ ছবির সময় থেকে সম্পর্কের অবনতি হয় দু’জনের। প্রথমে ছবিটি পরিচালনা করছিলেন কৃষ জগরলামুড়ি। পরে পরিচালনার দায়িত্ব নিজের হাতেই তুলে নিয়েছিলেন কঙ্গনা।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘মণিকর্ণিকা’ ছবিতে শুটিংয়ের মাঝ পথ থেকে বিদায় নিয়েছিলেন সোনু। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরোনো বন্ধুকে নিয়ে কথা বললেন সোনু।

বন্ধুত্বের ইতি টানলেও কঙ্গনার ব্যাপারে কোনও বিরূপ মন্তব্য করতে চান না সোনু। কঙ্গনার পরিবারের সঙ্গে এখনও তার সুসম্পর্ক বলেও জানান অভিনেতা।

তিনি বলেন, ‘কঙ্গনা আমার বন্ধু নয় বলেই ‘মণিকর্ণিকা’ থেকে আমি বেরিয়ে এসেছিলাম। ওর সঙ্গে আমার আর কোনো কথা নেই। কিন্তু ওর মা, বাবা, বোন এবং পুরো পরিবারের সঙ্গে খুবই ঘনিষ্ঠতা রয়েছে আমার। একটা নিয়ম আমি মেনে চলি। কারও সঙ্গে কোনও সময়ে সুসম্পর্ক থাকলে, যা-ই হয়ে যাক, তার বিরুদ্ধে খারাপ মন্তব্য করব না।’

‘লোকে যা ইচ্ছে বলতেই পারে। তবে আমি কখনোই তার বিরুদ্ধে খারাপ কিছু বলব না। হয়ত খারাপ লাগা থাকতে পারে, সে এক সময়ে আমার বন্ধু ছিল। আর এখন এই খারাপ কথাগুলো বলছে। আমার মনে হয় এটা ওর (কঙ্গনা) বোকামি।’

অভিনেতার কথার, সে কিন্তু মোটেই খারাপ মানুষ নয়। তবে কিছু কথা বলে দেওয়ার আগে ভাবা উচিত। আমিও হয়ত বোকার মতো কখনও করেছি এমন কিছু। তবে তা নিয়ে আক্ষেপ নেই। তাই কঙ্গনা কী বলবে, সেটা ওর ভাবনার ধরন। উত্তর না দিয়ে এড়িয়ে যাওয়াই সমীচীন মনে করি।’

শেষে বলেন, ‘আমরা ‘মণিকর্ণিকা’র পরে আর কথা বলিনি। অজয় নামে আমাদের এক বন্ধু রয়েছে। আমাদের মধ্যে মিটমাট করানোর চেষ্টা করেছে ও একাধিকবার। কিন্তু আমি আর কথা বাড়াতে চাইনি। ওকে ওর মতো খুশি থাকতে দেওয়াই ভাল।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট