,

‘চিন্তা করোনা, বেঁচে আছি ভাই’

news-image

বিনোদন ডেস্ক : জ্বর নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিক আর ফারহান। পোস্ট দিয়ে উল্লেখ করেছেন, ‘৬ দিন পর ফিরছি বাসায়। এই ৬ দিনে জীবনকে খুব কাছ থেকে চিনে নিলাম আরো একবার।’

ফারহান বলেন, ‘আমাকে দেখতে আসছে অসংখ্য শুভাকাঙ্ক্ষী, প্রযোজক, পরিচালক, সহকর্মী, প্রিয় দর্শকেরা। আমি সবাইকে দেখে মুচকি হাসছি, কি বলব বুঝতে পারছি না, হাসি দিয়ে বুঝাতে চাইলাম চিন্তা করোনা, বেঁচে আছি ভাই।’

‘আমি শুধু সবার চোখে মুখে আমাকে হারানোর ভয় দেখতে পাচ্ছিলাম। আমি ভীষণ আবেগ প্রবন মানুষ, অনেক কষ্টে আবেগকে ধরে রাখছিলাম। আর ভাবছি যারা এত ভালোবাসে তাদের জন্য হলেও আমাকে নতুন ভাবে বাঁচতে হবে।’

তার কথায়, ‘এবারের যাত্রায় বাসায় ফিরছি। আমার প্রিয় দর্শক, সাংবাদিক, সহকর্মী, কলাকুশলী যারাই আমার খোঁজ খবর নিয়মিত নিয়েছেন এই ক’দিন আমি তাদের কাছে চির কৃতজ্ঞ।’

শেষে বলেন, ‘আপনাদের ভালোবাসাতেই আমি ফারহান হয়েছি, ইনশাল্লাহ আপনাদের এই অকৃত্রিম ভালোবাসাই ফারহানকে বাঁচিয়ে রাখবে ভালবাসা সবার জন্য।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট