সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ বছরের পুরোনো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

news-image

জেলা প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ীতে ৪০ বছরের পুরোনো পলিকন লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ ঝুলিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ।

পলিকন লিমিটেডের নির্বাহী পরিচালক ফয়সাল জহির স্বাক্ষরিত নোটিশে বলা হয়-ডলার সঙ্কটের কারণে বিগত এক বছরের অধিক সময় ধরে পলিকন লিমিটেড কাঁচামাল আমদানি করতে ব্যর্থ হয়। বিগত ২০২৩ সালের জুন থেকে প্রচন্ড লোডশেডিং হওয়ায় ফ্যাক্টরির উৎপাদন ৮০ শতাংশ কমে যায়।

নোটিশে আরও উল্লেখ করা হয়- ব্যাংক ঋণ, বকেয়া বেতন, গ্যাস বিল, বিদ্যুৎ বিল কোনোটাই সঠিকভাবে বিগত আড়াই বছর যাবত শোধ করতে না পারায় আমাদের ৪০ বছরের পুরোনো প্রতিষ্ঠান আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

এছাড়াও আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ধাপে ধাপে সব বকেয়া বেতন পরিশোধ করা হবে।

পলিকন লিমিটেডের শ্রমিক ইকবাল হোসেন জানান, ১৭ বছর যাবত এই কারখানায় চাকরি করি। চার মাসের বকেয়া বেতন পাবো। গতকালও আমরা ডিউটি করেছি। আজ সকালে অফিসের গেটে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পাই। শেষ বয়সে আমরা কোথায় চাকরি নেবো। কিভাবে চলবে সংসার।

মেকানিক্যাল সেকশনের জাহাঙ্গীর আলম নামে আরেক শ্রমিক বলেন, ৩৭ বছর ধরে এ কারখানায় চাকরি করি। আমার হাতের আঙ্গুল একটি কেটে যায় কাজ করার সময়। হঠাৎ করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। আমাদের কথা চিন্তা করল না মালিক। এ বয়সে কোথায় চাকরি পাবো, বউ পোলাপান না খেয়ে মরবে।

এ বিষয়ে পলিকন লিমিটেডের নির্বাহী পরিচালক ফয়সাল জহিরের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
গাজীপুর শিল্প পুলিশ -২ কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মো. মোর্শেদ জামান জানান, মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামী রোববার নভেম্বর মাসের এবং সোমবার শ্রমিকদের সঙ্গে কথা বলে পরবর্তীতে বকেয়া পরিশোধ করবে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা