,

সোনাক্ষীকে ‘ভণ্ড’ বললো নেটিজেনরা

news-image

বিনোদন ডেস্ক : নতুন বছরে খ্রিস্টিয় নববর্ষ উদযাপনে মেতে উঠেছে টলিউড থেকে বলিউডের তারকারা। তারকাদের মাঝে কেউ আবার বিদেশে গেছেন ছুটি কাটাতে। মধ্যরাতে আলিয়া-রণবীরের সপরিবারে বর্ষবরণ হোক কিংবা বিরাট-অনুষ্কার অস্ট্রেলিয়ার রাস্তায় ঘুরে বেড়ানো। তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সেসবের মধ্যেই আরও একটি ভিডিও নেটিজেনদের নজর কেড়েছে। সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল তারকা দম্পতির নতুন বছর উদযাপন দেখে অনেকেই ‘আদিখ্যেতা’ ও ‘ভণ্ড’ বলেও কটাক্ষ করেছেন।

এ তারকা দম্পতি অস্ট্রেলিয়ায় খ্রিস্টিয় নববর্ষ উদযাপন করেছে। একেবারে নিজস্ব স্টাইলে নতুন বছর উদযাপন করতে দেখা যায় তাদের। আতসবাজির শব্দ, আলোর রোশনাই মিষ্টি মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।

ভিডিও পোস্ট করে এ তারকা দম্পতি ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের নতুন বছর হয়ে গিয়েছে।’ যে ভিডিও দেখে নেটিজেনরা কটাক্ষ করেছে। কমেন্ট বক্সে একজন লিখেছে, ‘দীপাবলিতে বাজি দূষণ ছড়ায়। আর নববর্ষের ক্ষেত্রে কিছুই হয় না। এই সময় পরিবেশ অক্সিজেন পায়। একেই বলে ভণ্ডামি।’

প্রসঙ্গত, ঘরোয়া আয়োজনে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। সালমান খানের পার্টিতে আলাপ দু’জনের। সেখান থেকেই প্রেম শুরু। সালমানের ঘনিষ্ঠ বন্ধু ইকবাল রতনসির পুত্র জাহির। সেই অর্থে ভাইজানের বউমা হয়েছেন সোনাক্ষী।

সালমানের হাত ধরে বলিউড জার্নি শুরু সোনাক্ষীর, তেমনই ভাইজানের প্রযোজনায় তৈরি নোটবুক ছবির সাথেই অভিনয় ক্যারিয়ার শুরু জাহিরের। হুমা কুরেশির সহ-প্রযোজনায় ‘ডাবল এক্সএল’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন এই জুটি। তাদের বিয়েতে হাজির ছিলেন সালমান খান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট