,

আমিরাতে সোয়া ৩ কোটি টাকার লটারি জিতলেন নোয়াখালীর রুবেল

news-image

জেলা প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে সোয়া তিন কোটি টাকার লটারি জিতেছেন রুবেল হোসেন চাঁনহাজী (৩৭) নামের এক বাংলাদেশি। তার বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রুবেলের ভাই সাদ্দাম হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। এর আগে বুধবার (১১ ডিসেম্বর) আবুধাবির বিগবস লটারিতে ওই টাকা জেতেন রুবেল।

প্রবাসী রুবেল হোসেন চাটখিল উপজেলার হাট-পুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ঘটলাবাগ গ্রামের চাঁনহাজী বাড়ির আবুল হোসেনের ছেলে। তিনি সৌদি আরবের দাম্মাম শহরের ব্যবসায়ী।

সাদ্দাম হোসেন বলেন, ‘আমাদের ছয় ভাইবোনের মধ্যে রুবেল হোসেন দ্বিতীয়। তিনি পরিবারের সচ্ছলতা ফেরাতে ২০০৮ সালে সৌদি আরব যান। সেখান থেকে ব্যবসায়িক কাজে বিভিন্ন দেশে যান। শ্রীলঙ্কা থেকে ফেরার পথে দুবাই অবস্থানকালে ৫০০ দিরহামের দুটি টিকিট কেনেন। বুধবার সেই টিকিটের লটারিতে ১০ লাখ দিরহাম জয়ী হন, যা বাংলাদেশি টাকায় তিন কোটি ২৫ লাখ।’

রুবেল হোসেন এক ভিডিও বার্তায় বলেন, ‘২০২২ সালের অক্টোবরে আবুধাবিতে ঘুরতে গিয়েই আমি বিগ (বিগবস) টিকিটের সঙ্গে পরিচিত হয়েছি। সেই থেকে মাঝেমধ্যেই বিগ টিকিট কিনতাম। এই প্রথম লটারিতে এক মিলিয়ন দিরহাম জিতেছি। এ টাকায় আমি আমার এলাকার গরিব-অসহায় মানুষজনসহ আত্মীয়-স্বজনকে সহায়তা করতে চাই।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র