,

টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল বন্ধ

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : টেকনাফের নাফ নদীতে সব ধরনের ট্রলার চলাচলে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)। একইসঙ্গে টেকনাফ-সেন্টমার্টিন রুটে সব ধরনের ট্রলার চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন থেকে সতর্ক করে মাইকিং করা হয়েছে।

জানা গেছে, মংডুতে আরাকান আর্মির নিয়ন্ত্রণ বাড়ায় দুশ্চিন্তা বেড়েছে স্থানীয়দের মাঝে। বিশেষ করে নাফনদীতে মাছ ধরা নিয়ে নতুন আতঙ্ক তৈরি হয়েছে। কারণ আরাকান আর্মি অকারণে নাফনদী থেকে জেলেদের ধরে নিয়ে যায়।

এদিকে সচেতন মহল বলছে, আরাকান আর্মি চাইবে সীমান্তে অস্থিরতা তৈরি করতে। এছাড়াও রোহিঙ্গারা চাপের মুখে এপাড়ে চলে আসার চেষ্টা করতে পারে। তাই সরকারের উচিত সীমান্তের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পেও নিরাপত্তা বাড়ানো।

মংডু শহর দখলের খবর ছড়িয়ে পড়ার পরপরই টেকনাফ সেন্টমার্টিনে যাতায়াত বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান সংঘাত ও বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড সদস্যরা টহল জোরদার রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র