,

পুষ্পা টু’র আয়ে অবিশ্বাস্য রেকর্ড

news-image

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির বহুল প্রত্যাশিত ছবি ‘পুষ্পা টু: দ্য রুল’ মুক্তি পেয়েছে সপ্তাহ হয়নি, এরই মধ্যে হাজার কোটি ছুঁই ছুঁই আয় এই ছবিটির! অবিশ্বাস্য হলেও, প্রতিদিনই একের পর এক রেকর্ড ভেঙে যাচ্ছে ‘পুষ্পা টু’। মুক্তির দিন থেকে চতুর্থ দিনেও সর্বোচ্চ আয়ের ছবি হিসেবে রেকর্ড গড়েছে।

সোমবার স্যাকনিল্ক এর রিপোর্ট বলছে, রোববার পর্যন্ত শুধু ভারতের বক্স অফিস থেকেই ‘পুষ্পা টু’র আয়ের অঙ্ক ৫২৯ কোটি। এবং চতুর্থ দিন শেষে পঞ্চম দিনে স্থানীয় বাজার থেকে ছবিটির মোট আয় পৌঁছায় ৬৩২ কোটিতে, এবং বিশ্বব্যাপী ছবিটির আয় এখন পর্যন্ত ৮০০ কোটি ছাড়িয়েছে।

স্যাকনিল্ক এর রিপোর্ট অনুসারে, গত ৪ ডিসেম্বর পেইড প্রিমিয়ারে ১০.৬৫ কোটি আয় করে ‘পুষ্পা টু’। এরপর মুক্তির প্রথম দিনে ১৬৪.২৫ কোটি, শুক্রবার ৯৩.৮ কোটি এবং শনিবার ১১৯.২৫ কোটি রুপি আয় করেছিল।

রোববার অর্থাৎ চতুর্থ দিনে দেশে ১৪১.৫০ কোটি রুপি আয় করে ‘পুষ্পা টু’। ফলে প্রথম সপ্তাহের মধ্যে ‘পুষ্পা টু’ এর কালেকশন পৌঁছে যায় ৫২৯.৫০ কোটিতে। ধারণা করা হচ্ছে, একের পর রেকর্ড ভেঙে আয়ের ধারা এভাবে চলতে থাকলে সর্বোচ্চ আয়ের ভারতীয় চলচ্চিত্র কল্কি ২৮৯৮ এডি কেও ছাড়িয়ে যাবে ‘পুষ্পা টু’র আয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট