,

শুক্রবার পর্দায় ফারুকীর ‘৮৪০’সহ তিন ছবি

news-image

বিনোদন ডেস্ক : শুক্রবার পর্দায় আসছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নতুন সিনেমা ‘৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। গত ৬ ডিসেম্বর জাগো নিউজ জানিয়েছিল সেখবর। আজ (৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো ছবির পোস্টার।

ওই একই দিনে মুক্তি পাবে আরও দুটি বাংলা সিনেমা। একটি শবনম পারভীনের ‘হুরমতি’ ও অন্যটি বেলাল সানীর ‘ডেঞ্জার জোন’। ‘ডেঞ্জার জোন’-এর শুটিং হয়েছিল ২০১৮ সালে। ছবিতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও ফাল্গুনি রহমান জলি। অন্যদিকে ২০১৯ সালে শুটিং হওয়া ‘হুরমতি’ ছবিতে শবনম পারভীনের সঙ্গে আছেন ছয় নায়ক শ্রাবণ শাহ, সমাপ্তি মাশুক, সনি রহমান, নিলয়, অভি ও টুকু।

অন্যদিকে ফারুকী নির্মিত ‘৮৪০’-এ অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মমসহ রাজশাহী ও নওগাঁর বেশ কয়েকজন স্থানীয় শিল্পী। ছবি প্রসঙ্গে ফারুকী জানিয়েছেন, আগের অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি বানান ‘৪২০’। আরেক অন্তর্বর্তী সরকারের আমলে আনছেন ‘৮৪০’।

মনে করিয়ে দেওয়া দরকার, এর আগে বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিকে ব্যাঙ্গাত্মক করে তুলে ধরেছিলেন তিনি ‘৪২০’-নামের ধারাবাহিকে। ভীষণ আলোচনা সৃষ্টি করেছিলেন সেটি। ‘৮৪০’-এও থাকবে রাজনৈতিক গল্প, সংলাপ ও ভাবনা।

যৌথভাবে ‘৮৪০’ প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, ইম্প্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজালয় চৌধুরী ও মেকআপের দায়িত্বে ছিলেন খাইরুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট