,

বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা আমিন

news-image

বিনোদন প্রতিবেদক : বিয়ে করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। আজ (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোডে তানজিকার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। তানজিকা নিজেই বিয়ের খবর গণমাধ্যমকে জানিয়েছেন। তার সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবিও প্রকাশ করেছেন।

তানজিকা জানান, ‘তিনি কখনো ভাবেননি যে জীবনে সিঙ্গেল থাকবেন। তার এতদিন সব সময় মনে হয়েছে, বিয়ের জন্য সঠিক সময় আসেনি। এবার তার মনে হয়েছে, সঠিক সময় এবং সঠিক মানুষের দেখাও পেছেন। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন’।

তানজিকা আরও জানিয়েছেন বিয়ের পরও অভিনয় চালিয়ে যাবেন। অভিনয় তার প্রাণের জায়গা। তবে কিছু কারণে তাকে অস্ট্রেলিয়া-বাংলাদেশে যাওয়া–আসার মধ্যে থাকতে হবে।

তানজিকা আমিনের এটি দ্বিতীয় বিয়ে। তার প্রথম বিয়ে হয়েছিল স্থপতি এনামুল করিম নির্ঝরের সঙ্গে। তাদের সেই সংসার বেশিদিন স্থায়ী হয়নি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট