,

বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির

news-image

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। সমসাময়িক অনেক তারকাই প্রেম, বিয়ে নিয়ে সংবাদের শিরোনাম হলেও সেদিক থেকে একদমই ব্যতিক্রম তিনি।

সাফার প্রেম-ভালোবাসা নিয়ে খুব একটা চর্চা হয় না। তাই বলে তো দর্শকদের প্রশ্ন আর বন্ধ করা যায় না! কার সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী? কবে বিয়ে করছেন? এসম প্রশ্নের মুখে হরহামেশাই পড়তে হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাফা কবির জানালেন, তিনি প্রেম করছেন। তবে সেটা নিজের কাজের সঙ্গে। কাজ নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করেন।

সাফা বলেন, ‘আমার মনে হয়, আমি আমার কাজের প্রেমে আছি। কাজের ভালোবাসায় আছি। সব শিল্পী এ ধরনের কথাই বলেন। তাই শুনতেও একরকম ক্লিশে শোনাতে পারে। অনেকে হয়তো ভাবতেও পারেন, এটা বলার জন্য বলছি। মোটেও তা নয়, আমি মন থেকে বলতে চাই, আমি সত্যিই আমার পেশাকে খুব ভালোবাসি। এই পেশার প্রেমে আমি ডুবে আছি। কাজের মধ্যে আমি এত বেশি ব্যস্ত থাকি, তাই আলাদাভাবে জীবনসঙ্গী নিয়ে ভাবব যে…অবশ্যই জীবনসঙ্গী থাকা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমিও একদিন বিয়ে করব। করতে চাই।’

অভিনেত্রী আরও বলেন, ‘পরিবার, বন্ধুদের নিয়ে খুব ভালো আছি। দিনকালও ভালোই কাটছে। ভালোবাসা কিন্তু নানারূপে আসতে পারে। কখনো বন্ধুর রূপে আসতে পারে। কখনো পারিবারের ভালোবাসার মানুষ থাকতে পছন্দ করে। তবে বেশির ভাগ ক্ষেত্রে ভালোবাসার কথা বললে, জীবনসঙ্গীর কথা সামনে আসে। সেক্ষেত্রে বলব, আমার পার্টনার হওয়ার মতো কেউ এখনো আসেনি। জীবনসঙ্গী যখন আসবে, তখন সবাই জানতে পারবেন।’

বিয়ে করতে চাইলেও আপাতত এ বিষয়ে কোনো ভাবনা নেই সাফা কবিরের। বললেন, ‘সত্যিই আমি কিন্তু বিয়েতে এখন ফোকাসড নই। এজন্য হয়তো আমার তাড়াহুড়োও নেই, এখনই বিয়ে করতে হবে। আমার পরিবারের পক্ষ থেকেও এ নিয়ে কোনো চাপাচাপি নেই। সত্যিই বলতে, যখন সাংবাদিকদের সঙ্গে কথা হয়, তখন মনে হয়, আমার তো বিয়ে করা উচিত। কারণ, বিয়ে নিয়ে প্রশ্নটা প্রায়ই শুনতে হয়। এটা ছাড়া বিশ্বাস করেন, আমার বিয়ে নিয়ে কিছু মনে হয় না।’

সবশেষ নিজের কাজ প্রসঙ্গে সাফা কবির বলেন, ‘দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার ইচ্ছা থেকে ব্যতিক্রমী গল্পের কাজ করছি। সামনের ভালোবাসা দিবসের দিকে তাই তাকিয়ে আছি।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট