,

চিন্ময়ের জামিন শুনানি মঙ্গলবার

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাশের জামিন আবেদনের শুনানি হবে আগামী মঙ্গলবার। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে এই জামিন শুনানি হবে।

রোববার (১ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

আদালত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, শুনানির এই দিন আগেই ধার্য হয়েছিল। বুধ ও বৃহস্পতিবার আইনজীবীদের আদালত বর্জন ও কর্মবিরতি কর্মসূচি পালিত হয়। সপ্তাহ শেষে রবিবার আদালতের কার্যক্রম শুরু হলে শুনানির তারিখ জানা যায়।

উল্লেখ্য, ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের এ মামলায় জামিন নাকচ করে চিন্ময় দাশকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম। এ ঘটনায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন সনাতনী সম্প্রদায়ের লোকজন। টানা কয়েক ঘণ্টার বিক্ষোভ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাশকে কারাগারে নিয়ে যায়।

বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করে। এরপর আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীরা মিলে তাদের ধাওয়া করে। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে হত্যা করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করে। সর্বশেষ গতকাল শনিবার আইনজীবী আলিফের বাবা বাদী হয়ে ৩১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায় আরও ১৫ জনকে অজ্ঞাতনামায় আসামি করা হয়। এছাড়া আলিফের ভাই খানে আলম বাদী হয়ে আরেকটি মামলা করেন কোতোয়ালি থানায়। ওই মামলায় ১১৬ জনের নাম উল্লেখসহ ৫শ জনকে অজ্ঞাতনামায় আসামি করা হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট