,

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তেজগাঁও কলেজের শিক্ষার্থীর

news-image

ফেনী প্রতিনিধি : ফেনীতে ট্রেনের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত ওই তরুণের নাম জিএম রিংকু (২১)। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের আবুবক্কর সড়কের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিংকু ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার গাজী আবদুল খালেকের ছেলে। তিনি ঢাকার তেজগাঁও কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শহরের আবুবক্কর সড়ক এলাকায় রিংকু অসতর্কভাবে রেল লাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে পরিবারকে খবর দেন।

মো. নেজাম নামে নিহতের এক প্রতিবেশী বলেন, রিংকুর এমন আকস্মিক মৃত্যু কোনোভাবে মানতে পারছি না। তিনি অত্যন্ত নম্র-ভদ্র ছিলেন। রাতে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এ ব্যাপারে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুজ্জামান রুমেল বলেন, ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র