,

বহু বছর পর একসঙ্গে শাকিব খান-আমিন খান

news-image

বিনোদন ডেস্ক : বহু বছর পর একসঙ্গে দেখা মিলল ঢালিউড সুপারস্টার শাকিব খান ও একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের। প্রায় এক যুগ আগেও এই দুই তারকাকে সিনেমায় দেখা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আমিন খান।

অন্যদিকে শাকিব খান চলে গেছেন ঢালিউডের শীর্ষে। দুই নায়ককেই সম্প্রতি দেখা গেল একফ্রেমে। দুজনে পরস্পরের কাঁধে কাঁধ রেখে থামস আপ দিয়ে আছেন।

অনেকে বলে থাকেন, শাকিব খান যেহেতু বছরের পর ইন্ডাস্ট্রি শাসন করছেন, তার সিনেমায় অন্যরকম ক্যারেকটার দিয়ে হয়তো দারুণ কামব্যাক হতে পারে আমিন খানের। এমনকি শাকিবের আসন্ন সিনেমায় মারকাটারি ভিলেন হিসেবেও আমিন খানকে দেখতে চান অনেকে।

আমিন খান একাধিকবার বলেছেন, পরিচালকরা যদি তাকে ভেবে আকর্ষনীয় কোনো চরিত্রে তাকে অফার করেন তিনি সিনেমা করবেন। এসব আলোচনার মাঝেই দু’জনকে একসঙ্গে দেখে ভক্তরাও উচ্ছ্বসিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই এক ছবি।

যেখানে দুই খানের মুখে যেন হাসি ফুরাচ্ছে না! শাকিব তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের টিশার্ট ও ক্যাপ আছেন, অন্যদিকে ওয়ালটনের হুডি পরা আমিন খান। তবে কেন তারা একত্র হয়েছেন কিংবা আগামীতে কোন কাজে তাদের একসঙ্গে দেখা যাবে তা পরিষ্কার জানা যায়নি।

একসঙ্গে শাকিব খান ও আমিন খান অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে হীরা চুনি পান্না, উত্তেজিত, হিম্মত, গরম খবর, সাত খুন মাফ, পিতার আসন হিম্মত, ফুল নেব না অশ্রু নেব, সমাধি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট