,

৫ জেলেকে এখনো ফেরত দেয়নি আরাকান আর্মি

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজার টেকনাফের নাফ নদীতে মাছ শিকারকালে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ৫ জেলেকে এখনো ফেরত দেয়নি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। তাই তাদের পরিবারে বিরাজ করছে আতঙ্ক। একমাত্র পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের বন্দিদশা হতে দেশে ফেরত আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগীরা।

আটক জেলেরা হলেন- সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ রাসেল মিয়া (২৩), আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ আলম (২২), আব্দুল মজিদের ছেলে মো. সাইফুল মিয়া (১৭), মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে মো. বোরহান উদ্দিন (১৯), চকরিয়া এলাকার খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ রাশেদ (২৪)।

মঙ্গলবার রাতে শাহপরীর দ্বীপের মৎস্যজীবী জেলে কমিটির সভাপতি আব্দুল গনি মাঝি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সোমবার দুপুরে তারা টেকনাফ শহরের পূর্বে নাফ নদীতে মাছ শিকার করতে যায়। ওই সময় তাদের বোটের ইঞ্জিন বিকল হলে মিয়ানমার জলসীমা অতিক্রম করার সঙ্গে সঙ্গে পেরামপুরো ঘাট হতে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এসে তাদের বোটসহ ধরে নিয়ে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিভিন্ন মাধ্যমে পরিবারের সদস্যরা আটক জেলেদের খোঁজখবর নিচ্ছেন বলে জানা গেছে।

মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের কারণে নাফ নদীতে মাছ শিকার করা এখন অনিরাপদ। জেলেরা মাছ শিকার করতে জলসীমার প্রান্তে গেলেই মিয়ানমার পয়েন্ট হতে বিদ্রোহীরা এসে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবির) অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, আমরা খবর পেয়েছি। তাদের ফেরত আনার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র