,

আমার ইশারায় গোটা বলিউড নাচে : শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের কিং খানের জৌলুস ফিকে হওয়ার নয়। তাই আজও সিনেমার জগতে স্বমহিমায় রাজ করছেন তিনি। অভিনেতাকে ঘিরে হাজারও প্রশ্ন অনুরাগীদের মনে।

সেটা বিবেচনায় রেখেই সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের নানা অজানা দিক তুলে ধরলেন কিং খান।

বরাবরই নিজের বাড়িতে থাকেন শাহরুখ। অন্য বলিউড তারকাদের মতো আবাসনে থাকেন না তিনি। এ বিষয়ে শাহরুখ খান বলেন, ‘আমি পারব না কোনওদিন আবাসনে থাকতে। কারণ, কেউ আমার ওপরে থাকবে তা কিছুতেই হবে না। আমিই এই ইন্ডাস্ট্রির ছাদ।’

শাহরুখকে রোম্যান্সের রাজা বলেন তার অনুরাগীরা। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমি অবসর নিলে, রোম্যান্সও ছবির জগত থেকে অবসর নেবে।’

তার ‘সিগনেচার স্টেপ’ নিয়েও চর্চা কম হয় না। শাহরুখের কথায়, ‘আমি নাচতে পারি কী পারি না, সেই প্রসঙ্গ কখনও ওঠেনি। কারণ, আমার ইশারায় গোটা বলিউড ইন্ডাস্ট্রি নাচে।’

প্রসঙ্গত, শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এ গানের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। ইতোমধ্যেই ছবির থিম মিউজিক নিয়ে কাজ শুরু করেছেন তিনি।

জানা গেছে, বেশ বড়সড় চমক আসছে ‘কিং’-এর গানে। ছবির ঘোষণার থিম মিউজিক তৈরি শেষ করেছেন অনিরুদ্ধ। শাহরুখ খানের জন্মদিনেই মুক্তি মিলবে এই সিনেমার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট