,

চতুর্থবারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক : চতুর্থবারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তামিল সিনেমার অভিনেত্রী বনিতা বিজয় কুমার। হবু বরের নাম রবার্ট। পেশায় একজন কোরিওগ্রাফারের গলায় মালা দিতে চলেছেন তিনি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হবু বরের সঙ্গে তোলা একটি রোমান্টিক ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দেন অভিনেত্রী। যেখানে তিনি জানান, আগামী ৫ অক্টোবর বিয়ে করছেন।

এর আগে ২০০০ সালের ১০ সেপ্টেম্বর অভিনেতা আকাশের সঙ্গে প্রথমবার সংসার বাঁধেন অভিনেত্রী বনিতা। পরের বছরই তাদের সংসার আলো করে জন্ম নেয় একটি পুত্র সন্তান। চার বছর পর কন্যা সন্তানের জন্ম দেন বনিতা। ২০০৫ সালে আলাদা হয়ে যান তারা।

২০০৭ সালে ব্যবসায়ী আনন্দ জয় রাজনকে বিয়ে করেন বনিতা। ২০১২ সাল আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়। এ সংসারে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। ২০১৩ সালে কোরিওগ্রাফার রবার্টের সঙ্গে সম্পর্কে জড়ান বনিতা। ২০১৭ সালে এ সম্পর্কও ভেঙে যায়। এরপর মানসিকভাবে ভেঙে পড়েন এই অভিনেত্রী।

২০২০ সালে বনিতা জানান, পিটার পলের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। পিটার পেশায় ফটোগ্রাফার। একই বছরের ২৭ জুন বিয়ে করেন তারা। এরপর জানতে পারেন পিটার বিবাহিত এবং দুই সন্তানের বাবা। এরপর পিটারের প্রথম স্ত্রী এলিজাবেথ বনিতা-পিটারের নামে মামলা দায়ের করেন। তারপর পিটারকে ডিভোর্স দেন বনিতা।

২০১৩ সালে কোরিওগ্রাফার রবার্টের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর বিয়ের গুঞ্জন উঠেছিল। কিন্তু ওই সময়ে তা অস্বীকার করেন বনিতা। পিটারকে ‘বন্ধু’ বলে মন্তব্য করেছিলেন। সর্বশেষ পুরোনো সেই প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে যাচ্ছেন বনিতা।

বনিতার আরেক পরিচয় তিনি জনপ্রিয় অভিনেতা বিজয় কুমারের কন্যা। তার মায়ের নাম মঞ্জুলা বিজয় কুমার। তামিল, তেলেগু, কন্নড় ভাষার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন মঞ্জুলা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট