,

এ কোন লুকে শাকিব খান!

news-image

বিনোদন প্রতিবেদক : গেল দুই মাসেও দেখা মেলেনি ঢাকাই সিনেমার সুপারস্টার’খ্যাত চিত্রনায়ক শাকিব খানের। মাঝে মধ্যে ফেসবুকে দু’একটা স্ট্যাটাস দিলেও, ছিলেন না কোনো কার্যক্রমে! হবেই বা কী করে? কারণ এ নায়ক গেল দুই মাস ছিলেন তার ‘সেকেন্ড হোম’ যুক্তরাষ্ট্রে।

যখন দেশে ফিরলেন, চেনাটাই হয়ে গেল দায়! মুখ ভর্তি দাঁড়ি, পরে আছেন ক্যাপ, চোখে আবার রোদ চশমা। ঠিক এভাবেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেলফিতে ধরা দিলেন। আর এটি তুলেছেন সিনেমার একসময়ের আলোচিত-সমালোচিত নায়ক আলেকজান্ডার বো।

গেল বৃহস্পতিবার সকালে ঢাকায় পা রেখেছেন শাকিব খান। বিমানবন্দরে অ্যালেকজান্ডার বোর সঙ্গে দেখা হয় তার। সেখানে শাকিবের সঙ্গে সেলফি তুলেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, নতুন সিনেমার কাজেই শাকিবের নতুন এই লুক। তার আসন্ন সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এর শুটিং শুরুর কথা রয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহে। যেখানে নায়িকা থাকবেন প্রিয়তমা’খ্যাত কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট