শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পালিয়ে ভারতে গিয়ে গ্রেফতার আওয়ামী লীগ নেতা

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : ভারতে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার হয়েছেন গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস। পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। বিমল কৃষ্ণ বিশ্বাস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারের সময় বিমলের কাছে ভারতের জাল আধার কার্ড পেয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে শনিবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিমল কৃষ্ণ বিশ্বাসের এক আত্মীয়। তিনি জানান, যৌথবাহিনীর অভিযান ও এলাকার মানুষের ভয়ে ভারতে পালিয়ে যান বিমল কৃষ্ণ বিশ্বাস।

এই আত্মীয় আরও বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিমল কৃষ্ণ বিশ্বাস খুলনার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি যৌথ বাহিনীর অভিযান ঘোষণার পর থেকে আতঙ্কে ছিলেন তিনি। এলাকার মানুষের ভয়ে বাড়িতেও ফিরছিলেন না। বুধবার থেকে যৌথবাহিনীর অভিযান শুরুর খবর ছড়িয়ে পড়লে আগের দিন মঙ্গলবার দালালের মাধ্যমে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান।

ওইদিনই বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করেন এই আওয়ামী লীগ নেতা। পরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পশ্চিমবঙ্গের স্বরূপনগর থানার তরালী সীমান্ত থেকে তাকে আটক করে। পরে তাকে হাকিমপুর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় ভারতের স্বরূপনগর থানার উপ-পরিদর্শক নেতিন্তি সিংহাচলাম বাদী হয়ে বিমল কৃষ্ণ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেন। যাতে অভিযোগ আনা হয়, অবৈধভাবে ভারতের উত্তর ২৪ পরগণার স্বরূপনগর থানার তরালী সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেন তিনি।

স্বরূপ নগর থানার একটি সূত্র জানায়, মঙ্গলবার উত্তর ২৪ পরগনার তরালী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় বিমল কৃষ্ণ বিশ্বাসসহ আরও ৩০ জন আটক হন। তারা সবাই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ভারতে যান। দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে কলকাতায় প্রবেশের পরিকল্পনা ছিল তাদের।

জিজ্ঞাসাবাদে ভারতের পুলিশের কাছে বিমল কৃষ্ণ বলেন, বাংলাদেশে যৌথবাহিনীর অভিযান চলছে। সেই তালিকায় তার নাম আছে বলে জানতে পেরেছেন। এছাড়া একটানা ১১ বছর উপজেলা চেয়ারম্যান থাকায় বিরোধীরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। তার ওপর হামলার আশঙ্কা রয়েছে।

এদিকে বিমল কৃষ্ণের গ্রেফতারের খবর কোটালিপাড়ায় ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা মিষ্টি বিতরণ করেন।

কোটালিপাড়ার স্থানীয় এক যুবক জানান, টানা ১১ বছর বিমল কৃষ্ণ বিশ্বাস কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এসময় তিনি তার ক্ষমতার অপব্যবহার করে গেছেন। তার মতের বাইরে গেলে নানাভাবে অত্যাচার-নির্যাতন চালাতেন। তিনি অবৈধভাবে কোটি কোটি টাকা আয় করেছেন।

কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম জানিয়েছেন, বিমল কৃষ্ণ বিশ্বাসের বিরুদ্ধে কোটালিপাড়া থানায় এখনো কোনো মামলা হয়নি।

 

 

এ জাতীয় আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

মুনাফাহীন ব্যবসা বড় চ্যালেঞ্জ, তবে জয় সম্ভব: মঈন খান

রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-২, আহত-২

কসবা পৌর সভার ৩৯ কোটি ৭৬ লাখ টাকার আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা

লালনগানে ‘৬৫ শতাংশ সুর’ দাবি, শফি মণ্ডলকে ঘিরে বিতর্ক

মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: মাহদী আমিন

মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: মাহদী আমিন

বন্ধু-সতীর্থ রোনালদো–মদরিচ এবার বিশ্বকাপে মুখোমুখি

সাইবার আইন পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি

স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত, স্ত্রীর মৃত্যুদণ্ড

অপপ্রচার রুখতে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর