,

কেউ পথে বসবে, হার্দিকের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই নাতাশা

news-image

বিনোদন ডেস্ক : সার্বিয়ান মডেল ও অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচকে ভালোবেসে বিয়ে করেছিলেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। ২০২০ সালের ৩১ মেয়ে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। একই বছরের জুলাই মাসে প্রথম সন্তানের মা হন দম্পতি।

তবে সম্প্রতি তাদের বিচ্ছেদের খবর ছড়িয়েছে। নাতাশার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়েছে পান্ডিয়ার নাম। দীর্ঘদিন ধরেই বাস্তবে কিংবা সোশ্যাল মিডিয়ায়, কোথাও একসঙ্গে দেখা যাচ্ছে না এই দম্পতিকে।

এরই মধ্যে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিচ্ছেদ হলে হার্দিকের সম্পত্তির ৭০ ভাগ মালিকানা পাবেন নাতাশা ও তার সন্তান অগস্ত্য। সব মিলিয়ে খুবই খারাপ সময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন হার্দিক পান্ডিয়া।

বিচ্ছেদের জোরালো গুঞ্জনের মাঝেই ইনস্টাগ্রাম স্টোরিতে ইঙ্গিতপূর্ণ এক বার্তা শেয়ার করলেন নাতাশা। যেখানে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, কেউ খুব শিগগরিই পথে বসবে।

ভক্তরা সেই স্ট্যাটাসের সঙ্গে হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিচ্ছেদের যোগসূত্র খুঁজে পাচ্ছেন। অনেকেই লিখেছেন, হার্দিককে উদ্দেশ্য করেই এমনটা বলেছেন নাতাশা।

এদিকে সম্প্রতি আলেকজান্ডার আলেক্সলিকের সঙ্গে একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন নাতাশা। আলেকজান্ডারের সঙ্গে বলিউড অভিনেত্রী দিশা পাটানির সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন রয়েছে। এরই মধ্যে ক্রিকেটারের স্ত্রীর সঙ্গে দেখা মিলল তার।

রেস্তোরাঁর বাইরে আলেক্সলিকের সঙ্গে ছবি তোলেন নাতাশা। তখনই তাকে প্রশ্ন করা হয়, সত্যিই কী তার আর হার্দিকের মধ্যে কোনো সমস্যা হয়েছে? জবাবে নাতাশা হাসিমুখে বলেন, ‌‘ধন্যবাদ’। তারপরে রেস্তোরাঁর ভেতরে চলে যান তিনি। আর কোনো কথা বলেননি হার্দিকের স্ত্রী। এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি হার্দিকও।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট