,

সরকার আজিজ ও বেনজীরের দুর্নীতির অংশীদার: দুদু

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতির অংশীদার বর্তমান সরকার। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আজিজের মাধ্যমে ২০১৮ সালে আপনি নদী পার হয়েছিলেন। আপনার একসময়ের পুলিশপ্রধান বেনজীর আহমেদের সম্পদ এবং ব্যাংক হিসাব জব্দ করার জন্য বলেছেন আদালত। তিনি শুধু আপনার সমর্থকই ছিলেন না, তার ঘাড়ে চেপে আপনারা সরকার গঠন করেছেন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এ কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম।

দুদু বলেন, সরকার বড় বিপদে আছে। প্রধানমন্ত্রী ‘সাদা চামড়া’ প্রসঙ্গে যে কথা বলেছেন, তা অত্যন্ত মারাত্মক। প্রধানমন্ত্রীকে এ কথার ব্যাখ্যা দেওয়ার দাবি জানাচ্ছি। সাদা চামড়া বলতে আপনি কাদের বুঝিয়েছেন?

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের প্রসঙ্গ টেনে দুদু বলেন, তিনি স্বর্ণ চোরাচালানসহ অনেক অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিলেন। এসব দুর্নীতিগ্রস্ত ব্যক্তি জাতীয় সংসদের সদস্য হলে আর কী বাকি থাকে?

সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ্‌ প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ওলামা দলের সদস্য সচিব মাওলানা আবুল হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না