,

নৌপথে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : কিছু মানুষ আছে নৌপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করে। সে কারণে নৌপথে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৩ মে) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ঈদুল আজহার কারণে আগামী ১৩ থেকে ২৩ জুন পর্যন্ত নৌরুটে বাল্ডহেড চলাচল বন্ধ থাকবে। ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন মিলে সাতদিন পশুবাহী ও পচনশীল পণ্য ছাড়া নৌপথে সব পণ্য পরিবহন বরাবরের মতো বন্ধ থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, রোজার ঈদের মতো এবারের ঈদযাত্রাও যেন নিরাপদ হয় সে লক্ষ্যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীসহ নৌপথে কোরবানির পশু পরিবহন নিরাপদ করার জন্য সবাই একযোগে কাজ করছে।

তিনি বলেন, আগের মতোই কাজীরহাট, পাটুরিয়াঘাটে ফেরি সংখ্যা বাড়ানো হবে। কিছু রুটে বাড়ানো হবে লঞ্চের সংখ্যাও। বর্ষা মৌসুম হওয়ায় এবার নৌপথে ঈদযাত্রা একটু ঝুঁকিপূর্ণ জানিয়ে প্রতিমন্ত্রী সবাইকে আবহাওয়ার বার্তা সঠিকভাবে মেনে চলার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না