,

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতোয়ে কারাগার থেকে দেশে ফিরছেন ১৭৩ বাংলাদেশি নাগরিক। দেশটির একটি নৌ জাহাজে (চিন ডুইন) মঙ্গলবার সকালে সিতোয়ে বন্দর ত্যাগ করেন তারা। রাখাইন রাজ্যে সংঘাতের কারণে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসতে বাধ্য হওয়া মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এই জাহাজে ফিরিয়ে নেওয়া হবে।

ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে- জাহাজটি বুধবার বাংলাদেশের সমুদ্রসীমায় পৌঁছাবে। এরপর বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হবে। ১৭৩ বাংলাদেশি নাগরিকের মধ্যে ১২৯ জন কক্সবাজারের, ৩০ জন বান্দরবানের, ৭ জন রাঙামাটির এবং খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলার বাসিন্দা একজন করে।

ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস মিয়ানমারের জাহাজটির বাংলাদেশে আসার তথ্য পাওয়ার পর তা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়। এসব নাগরিকদের দ্রুত ও সহজে ফেরত পাঠানোর পরিকল্পনায় দূতাবাস মিয়ানমারের বিভিন্ন কারাগারে অবস্থানরত ১৪৪ জন ‌‘যাচাইকৃত বাংলাদেশি নাগরিক যাদের কারাভোগের মেয়াদ পূর্ণ হয়েছে বা ক্ষমা পেয়েছেন’ তাদের সিতোয়ে কারাগারে আনতে উদ্যোগ নেয়। পাশাপাশি আরও ২৯ জন বাংলাদেশি নাগরিক যারা এখনও কারাভোগ করছেন কিংবা বিচারাধীন তাদেরও মুক্তি দেওয়ার বিষয়টি মিয়ানমারের কাছে তুলে ধরে। এর ভিত্তিতে সাজা মওকুফ করে তাদের দেশে পাঠানো হয়।

উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমারে কারাভোগ শেষ করা ২৯ জন বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানো হয়। ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কনস্যুলেট সিতোয়ে সেই প্রত্যাবাসনের পর থেকে অবশিষ্ট বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠাতে কাজ করছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না