,

বৃহস্পতিবার রাঙামাটিতে অর্ধদিবস অবরোধ ডেকেছে ইউপিডিএফ

news-image

রাঙামাটি প্রতিনিধি : বান্দরবানে কেএনএফ-বিরোধী যৌথ অভিযানের নামে নিরীহ মানুষ গণগ্রেপ্তার, আটক, হয়রানি ও নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয়ের ওপর বাধা-নিষেধের প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাঙামাটি জেলায় অর্ধ দিবস সড়ক ও নৌ পথ অবরোধ ডেকেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

মঙ্গলবার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অর্ধ দিবস সড়ক ও নৌ পথ অবরোধের ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ইউপিডিএফ রাঙামাটি জেলা ইউনিট ও তার সহযোগী গণসংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশনের নেতাদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউপিডিএফের জেলা সংগঠক সচল চাকমা। সভায় বান্দরবানে চলমান কেএনএফ বিরোধী অভিযানের নামে নিরীহ মানুষ গণগ্রেপ্তার ও হয়রানির তীব্র নিন্দা জানানো হয়। তারা বলেন, একটি গণতান্ত্রিক ও সভ্য দেশে এ ধরনের জঘন্য মানবাধিকার লঙ্ঘন চলতে পারে না।

সভায় অবিলম্বে গ্রেফতারদের মুক্তি, নিরীহ লোকজনকে হয়রানি বন্ধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের ওপর আরোপিত অন্যায় ও বেআইনি বাধা-নিষেধ প্রত্যাহারের দাবি জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, আগামী ২৫ এপ্রিল ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙামাটি জেলায় অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ চলবে। অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পানি-বিদ্যুতের সংযোগ প্রদান ও মেরামতের কাজে ব্যবহৃত গাড়ি জরুরি ওষুধ, সংবাদপত্র ও সাংবাদিক পরিবহনকারী যান অবরোধের আওতামুক্ত থাকবে।

এ জাতীয় আরও খবর

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ

নেতানিয়াহু সাথে আবুধাবির বৈঠকে ১০ দেশের প্রতিনিধি

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন