,

মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি ২ জেলে গুলিবিদ্ধ

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : সাগরে মাছ শিকার শেষে ফেরার পথে কক্সবাজারের টেকনাফের নাফ নদে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে টেকনাফে শাহপরীর দ্বীপে নাইক্ষ্যংদিয়াস্থল নাফ নদে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুই জেলে হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকার মোহাম্মদ ছিদ্দিকের ছেলে মোহাম্মদ ফারুক ও মাঝের ডেইল এলাকার আলী আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল (২০)। গুলিবিদ্ধ জেলেরা সাগরে মাছ ধরা শেষে নাফ নদ দিয়ে তীরে ফিরছিলেন।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আবদুল মান্নান সমকালকে বলেন, ‘প্রবাসী মো. ছিদ্দিকের মালিকানাধীন ট্রলারে গত চারদিন আগে মাছ শিকারে যান কয়েকজন জেলে। মাছ শিকার শেষে আজ রোববার ফেরার পথে শাহপরীর দ্বীপে নাইক্ষ্যংদ্বিয়া এলাকায় ট্রলারটি ধাওয়া করে নৌবাহিনী বাহিনীর সদস্যরা। পরে তাদের ওপর গুলিবর্ষণ করলে দুই জেলে গুলিবিদ্ধ হন। তাদের মধ্য একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠনো হয়েছে।’

ট্রলারের মাঝি মোহাম্মদ ইউসুফ সমকালকে জানান, সেন্ট মার্টিন সংলগ্ন সাগরে মাছ ধরা শেষে শাহপরীর দ্বীপ ঘাটে ফিরছিলাম। এ সময় নাইক্ষ্যংদিয়া সংলগ্ন অংশে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ আমাদের অতিক্রম করছিল। ওই জাহাজ থেকে হঠাৎ আমাদের ট্রলার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে আমার দুইজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

মাঝি ইউসুফ আরও বলেন, আমরা নাফ নদের বাংলাদেশের জলসীমায় ছিলাম। হাত উঁচু করে, বাংলাদেশি পতাকা দেখিয়ে তাদের গুলি না করতে ইশারা করছিলাম। এরপরও তারা মানেনি। ট্রলারে আমার ৯ জন ছিলাম।’

তবে বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ গুলিবিদ্ধ জেলেদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওপারে মাছ শিকারে গিয়ে জেলেরা গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টির খোঁজ-খবর নিচ্ছি। পাশাপাশি সীমান্তের পরিস্থিতি আপততে শান্ত আছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সুরাইয়া ইয়াছমিন জানান, আহতদের মধ্যে ইসমাইল সামান্য আহত। তাকে টেকনাফে চিকিৎসা প্রদান করা হচ্ছে। অপরজন ফারুকের ৩টি গুলি লেগেছে। হাত ও পায়ে লাগা গুলিতে গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আবদুর রাজ্জাক বলেন, সাগরে মাছ শিকার করে ফেরার পথে মিয়ানমার বাহিনীর গুলিতে দুই জেলে আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনার বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

এদিকে রোববার সকাল থেকে কোস্টগার্ডের নাফ নদে টহল চলে। টহল পরিদর্শন করেন কোস্টগার্ডের মহাপরিচালক। তার পরিদর্শনের সময় মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে আহতের ঘটনা ঘটল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ