,

নাসিরনগরে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে ৩ জনের মৃত্যু

news-image

আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে বাতাসে অক্সিজেন কমে যাওয়ায় তিন জন নিমার্ণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- মাধবপুর মাধবপুর পৌরসভার ৪নং ওর্য়াডের মৃত ফজলুল হকের ছেলে ঠিকাদার আলম মিয়া(২৬),একই উপজেলার মৌজপুর গ্রামের আবিদ মিয়া ছেলে স¤্রাট মিয়া(২২) ও সম্পদপুর গ্রামে নজব আলীর ছেলে চুন্নু মিয়া (২৪) । পুলিশ ও ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা জানান,সকাল ৯টা থেকে সাড়ে নয়টায় মধ্যে গুটমা বাজারের পাশে আবদুল আহাদের নিমার্ণাধীন স্বপ্না মার্কেটের সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করার জন্য তিন জন নামে। ভেতরে বাতাসের অক্সিজেন কমে যাওয়ায় নি:শ্বাস বন্ধ হয়ে একে একে তিনজনই মারা যান। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে এসফেকশিয়া।

ঘন্টাখানেক তাদের কোন সাড়া না পাওয়ায় পাশ্ববর্তী স্থানীয় লোকজন নাসিরনগর পুলিশ ও ফায়ার সাভির্স ষ্টেশনকে জানালে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধারের তৎপরতা চালায়। ফায়ার সার্ভিসের কর্মীরা সেপটিক ট্যাংকের সরু রাস্তা দিয়ে ভেতরে যেতে না পারায় ট্যাংকের দেওয়ার ভেঙ্গে দুপুর ২টার দিকে একে একে তিনজন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে নাসিরনগর থানায় নিয়ে আসে। এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার(সরাইল সার্কেল) মো: রাকিবুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ মো: সোহাগ রানা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ।

থানার অফিসার ইনচার্জ মো: সোহাগ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সেপটিক ট্যাংক থেকে ৩ জন নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধারের পর থানায় নিয়ে আসা হয়েছে।
এদিকে একই সঙ্গে তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট