মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা ‘টোটালি ফেল’ করেছি, বললেন জাকির

news-image

স্পোর্টস ডেস্ক : ১ উইকেটে ৯৬ থেকে ১৭৮ রানে অলআউট। এই চিত্রই বলে দেয় কীভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাংলাদেশের ইনিংস। এই মাঠেই প্রথম ইনিংস ৫৩১ রান করে শ্রীলংকা। তাহলে কী এমন হয়েছিল বাংলাদশের ইনিংসে? দিনশেষে সংবাদ সম্মেলনে এসে সেটির ঠিকঠাক ব্যাখ্যা দিতে পারলেন না ম্যাচে বাংলাদেশের হয়ে একমাত্র ফিফটি করা জাকির হাসান।

প্রথম ইনিংসে ৩৫৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১০২ রানে ৬ উইকেট হারালেও শক্ত অবস্থানে শ্রীলংকা। বাংলাদেশ তৃতীয় দিন শেষে লংকানদের থেকে ৪৫৫ রান পিছিয়ে।

ব্যাটিং-ব্যর্থতা নিয়ে জানতে চাইলে জাকির বলেন, ‘আসলে কারণ আর কী বলব, আমরা টোটালি ফেল করেছি। আমরা কেউ পটেনশিয়াল (সামর্থ্য) অনুযায়ী পারফর্ম করতে পারিনি। আমার কাছে মনে হয়, আমাদের যে ভূমিকাটা ছিল সেটিও আমরা পালন করতে পারিনি। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমাদের যেভাবে খেলার কথা ছিল সেভাবে আমরা পারিনি।’

আগের দিনের ১ উইকেটে ৫৫ রান নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তাইজুল ইসলামকে নিয়ে ৯৬ রান পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন জাকির। তবে ফিফটি করে বেশিক্ষণ আর টিকতে পারেননি এই খেলোয়াড়। বিশ্ব ফার্নন্দোর অ্যাঙ্গেল করা বল ভেতরে ঢুকে যায়, নিজের স্টাম্প আর সুরক্ষিত রাখতে পারেননি জাকির।

ওই আউটের দায় নিজের কাঁধে নিয়ে জাকির বলেন, ‘আমাদের তো ওই নির্দিষ্ট ডেলিভারিটা ফেস করতে হবে। আজকে বেশি বাতাস থাকার কারণে অনেক উইকেট পড়েছে। তা নাহলে সবই ঠিক ছিল। উইকেট ভালো ছিল। কিন্তু নির্দিষ্ট ওই বলের জন্য…এটা আসলে কোনো কথা হতে পারে না যে এটার জন্য আউট হয়ে গিয়েছি। আমাদের ওখানে আরও ভালো খেলার দরকার ছিল।’

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী