,

রাজশাহী চিনিকলে শ্রমিকদের বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী চিনিকলের সহকারী ব্যবস্থাপক (সিভিল) প্রকৌশলী সামিউল ইসলামের শাস্তির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ-সমাবেশ করেছেন। সোমবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত তারা চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন। শ্রমিকেরা চিনিকলের ভেতরে একটি বিক্ষোভ মিছিলও করেন। এতে তারা ওই প্রকৌশলীর বিরুদ্ধে নানা স্লোগান দেন।

গত ২৪ মার্চ এক শ্রমিকের কোয়ার্টারে পানির সমস্যার সমাধানের বিষয়ে চিনিকল শ্রমিক-কর্মচারী শ্রমিক ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রকৌশলী সামিউল ইসলামের সঙ্গে কথা বলতে যান। এ সময় উত্তেজিত হয়ে সিবিএ নেতা রফিকুলকে রড দিয়ে আঘাত করেন তিনি। শ্রমিকেরাও এ সময় তাকে অবরুদ্ধ করে রাখেন।

এ ঘটনায় ওই প্রকৌশলীর কাছে কৈফিয়ত তলব করেছে কর্তৃপক্ষ। সিবিএ সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের কাছেও কৈফিয়ত তলব করা হয়েছে। এ ছাড়া তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শ্রমিকদের অভিযোগ, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল বাশার শ্রমিকদের সঙ্গে পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন।

সোমবার আয়োজিত বিক্ষোভ-সমাবেশে বক্তব্য দেন চিনিকল সিবিএর সভাপতি মাসুদ রানা। তিনি বলেন, প্রকৌশলী সামিউল ইসলাম পণ্যসেবা ও বার্ষিক বরাদ্দ খাতের অর্থ সংস্কার এবং মেরামতের নামে লুটপাট করছেন। এমডি আবুল বাশার তার কাছ থেকে সুবিধা নেন বলে সবকিছু জেনেও চুপ থাকেন। সমাবেশে মাসুদ রানা এই প্রকৌশলীকে দ্রুত অবসারণের দাবি জানান। তা না হলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি ঘোষণা দেন।

সিবিএ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘যার হাজার হাজার অনিয়ম, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শ্রমিকদের শাস্তি দিয়ে দমিয়ে রাখার ষড়যন্ত্র চলছে। একজন শ্রমিককেও যদি কোনোরকম শাস্তি দেওয়া হয়, তাহলে চিনিকলে যে ঘটনা ঘটবে তার জন্য কর্তৃপক্ষই দায়ী থাকবে।’ এই পরিস্থিতি এড়াতে তিনি দ্রুত সামিউলকে প্রত্যাহারের দাবি জানান।

জানতে চাইলে চিনিকলের এমডি আবুল বাশার বলেন, ‘চিনিকলের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি করেছিলাম। সেই প্রতিবেদনের ভিত্তিতে তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রকৌশলীসহ তিনজনের কাছে কৈফিয়ত তলব করা হয়েছে। তারা এখনো জবাব দেননি। সদর দপ্তর থেকেও একটি কমিটি তদন্ত করে গেছে। সবকিছু বিবেচনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০