,

আল শিফা হাসপাতালে ইসরায়েলি হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত

news-image

[২] গাজার মিডিয়া অফিস জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন রোগী, যুদ্ধে বাস্তুচ্যুত মানুষ, মেডিকেল কর্মীসহ চার শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। ১৩ দিন ধরে অভিযান চালিয়ে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সৈন্যরা। আল জাজিরা

[৪] এদিকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনের ভিড়ে আবারও  হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় ১৭ জন নিহত ও আহত হয়েছেন আরও ৩০ জন। ইসরায়েল এর আগেও গাজায় সাহায্যপ্রার্থীদের ওপরে হামলা চালিয়েছে।

[৫] সাহায্যপ্রার্থী ফিলিস্তিনিরা গত কয়েক সপ্তাহ ধরে গাজার ওই মোড়ে জড়ো হচ্ছেন এবং চলতি বছরের জানুয়ারি থেকে তারা একের পর এক ইসরায়েলি হামলার শিকার হচ্ছেন।

[৬] গাজার উত্তর, দক্ষিণ এবং মধ্যাঞ্চলে কোনো স্থানই ইসরায়েলি আগ্রাসন থেকে রেহায় পায়নি। সেখানকার অধিকাংশ মসজিদ, বাড়ি-ঘর এবং ভবনই ধ্বংস করে দেওয়া হয়েছে।

[৭] গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৩২ হাজার ৭০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৫ হাজার ১৯০ জন।

[৮] ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের বোমা ও যুদ্ধবিমান হস্তান্তরের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট দুইটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। যদিও ইসরায়েলের রাফা অভিযান নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়ে আসছে ওয়াশিংটন।

[৯] নতুন প্যাকেজের মধ্যে রয়েছে রয়েছে ১৮০০ এমকে ২০০০ এলবি বোমা ও ৫০০ এমকে-৪২ ৫০০ এলবি বোমা। ওয়াশিংটন পোস্টকে ওই সূত্র এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে।

[১০] গাজায় যখন অব্যাহত বোমা হামলা চালিয়ে আন্তর্জাতিক তীব্র সমালোচনার মুখোমুখি ইসরায়েল তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই সামরিক সহায়তার খবর এলো।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট