,

বাইডেন গোপনে ইসরায়েলকে শত শত কোটি ডলারের অস্ত্র ও বিমান দিলেন

news-image

[২] ইসরায়েলকে দেওয়া এসব অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে দুই হাজার পাউন্ড ওজনের ১৮০০ এমকে৮৪ বোমা, আড়াই হাজার পাউন্ড ওজনের ৫০০ এমকে ৮২ বোমা, ৫০০ পাউন্ড ওজনের ৫০০ বোমা এবং ২৫টি এফ-৩৫এ জঙ্গী বিমান ও ইঞ্জিন। আনাদোলু বার্তাসংস্থা এখবর জানায়।

[৩] মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টকে সরবরাহ করা এসব অস্ত্রের বিবরণ দেন। মাকতুব নিউজ জানায়, ইসরায়েলকে  দেওয়া এসব অস্ত্রের দাম প্রায় ২৫০ কোটি ডলার।

[৪] অ্যারাব নিউজ জানায়, শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গোপনে শতশত কোটি ডলারের এ অস্ত্র সরবরাহের অনুমতি প্রদান করেছেন। ফিলিস্তিনের উপকূলীয় উপত্যকা গাজায় ভয়াবহ হামলা আরও তীব্র করেছে। ছয় মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যায় গাজা উপত্যকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

[৫] ইসরায়েল উপত্যকাটির দক্ষিণপ্রান্তের শহর রাফাহতে হামলা চালানোর সংকল্প ব্যক্ত করেছেন। বর্তমানে বাস্তচ্যূত ১৫ লাখ মানুষ আশ্রয় নিয়েছে। সেখানে হামলা হলে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটবে বলে হুঁশিয়ার উচ্চারণ করা হয়েছে।

[৬] বাইডেনও নেতানিয়াহুর মধ্যে বাহ্যত বিরোধ চলছে। সম্প্রতি যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো না দেওয়ায় তা আরও বেড়েছে। রাফাহর হামলা পরিকল্পনা নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করেছেন নেতানিয়াহু। এতে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করার বাইডেনের আগ্রহে কোন কমতি দেখা যাচ্ছে না।

[৭] দুই সপ্তাহ আগে অর্ধডজন ডেমোক্রেট সিনেটর বাইডেনকে লেখা এক চিঠিতে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানান। এতে বলা হয়, আমেরিকান ত্রাণ সরবরাহের বাধা দেওয়া দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার ১৯৬১ সালের আইন লংঘিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১