,

হিন্দু মেয়েকে বিয়ে দিয়ে শুভেচ্ছায় ভাসছেন মুসলিম দম্পতি

news-image

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরে পিতৃহীন অসহায় এক দরিদ্র হিন্দু মেয়েকে বিয়ে দিয়ে মানবিক ও ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক মুসলিম দম্পতি। এ কাজের জন্য ওই মুসলিম দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন পিরোজপুর জেলা হিন্দু মহাজোট।

বুধবার (২৭ মার্চ) বিকেলে মুসলিম দম্পতি মোহাম্মদ আলী ও শিউলি বেগমের সিআই পাড়ার বাসায় শুভেচ্ছা সামগ্রী পাঠায় পিরোজপুর জেলা হিন্দু মহাজোট। জেলা কমিটির সাধারণ সম্পাদক সুপতি হালদার চঞ্চলের নেতৃত্বে একটি দল এ শুভেচ্ছা সামগ্রী নিয়ে যান।

এ সময় বাংলাদেশ হিন্দু মহাজোট পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সুপতি হালদার চঞ্চল জানান, এই বিয়ের মাধ্যমে বাংলাদেশে হিন্দু-মুসলমানের মধ্যে মানবিক ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হলো।

মোহাম্মদ আলী ও শিউলি বেগম জানান, এমন ভালো কাজ করতে পারলে মানসিক শান্তি পাওয়া যায়। সমাজে এমন কাজ আরও বেশি বেশি হওয়া প্রয়োজন।

এর আগে, বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে পিরোজপুরে এ বিয়ের আয়োজন করেন মোহাম্মদ আলী ও তার স্ত্রী শিউলি বেগম। বাড়ির গৃহপরিচারিকা পূণ্যির একমাত্র মেয়ে মিতুকে ধুমধাম করে বিয়ে দেন তারা। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই হতদরিদ্র পিতৃহীন মেয়েটির বিয়েতে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯