মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগোলেন মুমিনুল

news-image

ক্রীড়া প্রতিবেদক : সিলেট টেস্টে শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৮০ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ করে ১৮৮ রান। পরে দ্বিতীয় ইনিংসে ৪১৮ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় লঙ্কানরা। পরে ৫১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে টাইগারদের হয়ে একাই লড়াই করেছেন মুমিনুল। ১৪৮ বলে ৮৭ রানের দারুণ এক ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মুমিনুল। সেই ইনিংসের সুবাদেই এবার আইসিসির র‍্যাংকিংয়ে এগোলেন তিনি। সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে ৮ ধাপ এগিয়ে ৫০তম স্থানে উঠে এসেছেন মুমিনুল। এছাড়া অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১৪ নম্বরে মিরাজ।

সিলেট টেস্টের পুরোটাই দাপট দেখিয়েছে শ্রীলঙ্কা। তাই সর্বশেষ র‍্যাংকিংয়েও লঙ্কানদের জয়জয়কার। জোড়া সেঞ্চুরি হাঁকানো ধনঞ্জয়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিস দিয়েছেন বড় লাফ। ১৫ ধাপ এগিয়ে ধনঞ্জয়া উঠে এসেছেন ১৪ নম্বরে। অন্যদিকে ২ টেস্ট খেলা কামিন্দু র‍্যাংকিংয়ে ঢুকে জায়গা পেয়েছেন ৬৪তম স্থানে।

বোলারদের র‍্যাংকিংয়ে ৬ ধাপ উন্নতি করে ৩৮তম স্থানে উঠেছেন কাসুন রাজিথা। এছাড়া ৭ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে উঠেছেন বিশ্ব ফার্নান্দো। লাহিরু কুমারা এগিয়েছেন ৬ ধাপ, রয়েছেন ৪৬তম স্থানে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী