,

আড়াই ঘণ্টায় পশ্চিমাঞ্চলের ১১ হাজার টিকিট বিক্রি

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর আড়াই ঘণ্টার মধ্যেই পশ্চিমাঞ্চল রেলের ১১ হাজার টিকিট বিক্রি শেষ হয়েছে। রোববার (২৪ মার্চ) সকাল পৌনে ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার সাংবাদিকদের এ তথ্য জানান।

স্টেশন ম্যানেজার বলেন, আজ সকাল ৮টায় ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের টিকিটগুলো ওপেন করা হয়। পূর্বাঞ্চলের টিকিটগুলো বিক্রি শুরু হবে দুপুর ২টায়। পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে আসন সংখ্যা ছিল প্রায় ১৬ হাজার। সর্বশেষ সাড়ে ১০টা পরযন্ত ১১ হাজার টিকিট বিক্রি হয়েছে। এই ১১ হাজার টিকিট নিতে সকাল সাড়ে ৮টায় প্রায় ১৫ লাখ সাবস্ক্রাইবার আমাদের ওয়েবসাইট ভিজিট করেছে।

তিনি বলেন, আজ দেওয়া হয়েছে ৩ এপ্রিলের টিকিট । এ বছর ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ৪২ জোড়া ট্রেনের টিকিট ২ পর্যায়ে দেওয়া হচ্ছে। ঈদ উপলক্ষে এ অগ্রিম টিকিট সম্পূর্ণ অনলাইনে বিক্রি হবে। মোবাইলে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে এবার টিকিট দেওয়া হচ্ছে।

মাসুদ সারওয়ার বলেন, স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতের জন্য সব ব্যবস্থা রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট